যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় ‘মোবাইল ফোন না দেওয়ায়’ ছাত্রীর আত্মহত্যা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০১:০৮ পিএম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০২:৫৮ পিএম
কালিয়ায় ‘মোবাইল ফোন না দেওয়ায়’ ছাত্রীর আত্মহত্যা

নড়াইলের কালিয়া উপজেলায় মোবাইল ফোন না পেয়ে তানিয়া খানম (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সে কালিয়া উপজেলার নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামের তফসির শেখের মেয়ে। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো সে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে তেলিডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তানিয়া তার মায়ের ব্যবহৃত মোবাইল ফোনটি চান। মা ফোনটি না দিয়ে বাড়ির বাইরে কাজে চলে যান। কাজ শেষে বিকেলে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তানিয়াকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢোকেন।

এ সময় তানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, ‘মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)