যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ক্ষতিপূরণ দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী-শ্রমিকদের সড়ক অবরোধ

দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০২:৪৬ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৩:৪২ পিএম
ক্ষতিপূরণ দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী-শ্রমিকদের সড়ক অবরোধ

যশোর-ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারীদের ক্ষতিপূরণের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।এ সময় তারা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, একই প্রকল্পের আওতায় যশোর জেলার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হলেও ঝিনাইদহের কালীগঞ্জ অংশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারীরা এখনো ক্ষতিপূরণ পাননি। এ বিষয়ে তারা ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে একাধিকবার লিখিত আবেদন করেও কোনো কার্যকর জবাব পাননি।

গত ২৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ছয় দফা দাবি উত্থাপন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকাভুক্ত করা, ২০১৭ সালের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন অনুযায়ী বর্তমান বাজারমূল্যে ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থাপনা অপসারণ বন্ধ রাখাসহ উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবিও জানান তারা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের আশ্বস্ত করেন। তার আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন