যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৯:৫২ পিএম
কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরে ডুবে অরিন হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অরিন হোসেন কোটচাঁদপুর পৌর শহরের বিশিষ্ট স্যানিটারি ব্যবসায়ী আমজাদ হোসেন রনির একমাত্র সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আমজাদ হোসেন রনি তার ছেলে অরিনকে নিয়ে গ্রামের বাড়ি সুয়াদিতে বেড়াতে যান। বিকেলে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে অরিন বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।

দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে অরিনকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা আমজাদ হোসেন রনি ও পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

অরিনের মৃত্যুতে কোটচাঁদপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)