যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে মাইনসদৃশ একাধিক বস্তু, আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০২:১০ পিএম
আপডেট : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৩:১৭ পিএম
গাংনীতে মাইনসদৃশ একাধিক বস্তু, আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যক্ত একটি জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার সকাল ১১টার দিকে বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার পরিত্যক্ত জমিতে স্থানীয়রা মাইনসদৃশ কয়েকটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি কর্ডন করে নিরাপত্তা নিশ্চিত করেন।

ঘটনা জানাজানি হলে আশপাশের এলাকার অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন।

বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে একাধিক মাইনের বাক্সসদৃশ বস্তু রয়েছে। এর ওপরে অন্তত দশটি চাটকি পড়ে থাকতে দেখা গেছে। তবে এগুলো আসলে কী ধরনের বস্তু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করবে। আপাতত নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা কর্ডন করে রাখা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)