যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৯:৫৩ এ এম
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনের ধাক্কায় আনসার আলী বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনসার আলী বিশ্বাস যশোরের অভয়নগর উপজেলার পায়রাহাট গ্রামের মৃত শফিউদ্দিন বিশ্বাসের ছেলে।

রেলওয়ের যশোর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, বুধবার বেলা ১১টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় আনসার আলী বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সন্ধ্যার দিকে মরদেহ যশোর জিআরপি কার্যালয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও পরিচয় নিশ্চিতের পর মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)