যশোর, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে গম-ভুট্টা গবেষণা ও সম্প্রসারণে কর্মশালা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ১১:৪৬ এ এম
যশোরে গম-ভুট্টা গবেষণা ও সম্প্রসারণে কর্মশালা

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডাব্লিউএমআরআই) আঞ্চলিক কেন্দ্র, যশোরের আয়োজনে ‘আঞ্চলিক গবেষণা পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস; যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম এবং বিডাব্লিউএমআরআই, দেবীগঞ্জ, পঞ্চগড়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইলিয়াস হোসেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, যশোরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ বুলবুল আহমেদ।

কর্মশালায় বিডাব্লিউএমআরআইয়ের আঞ্চলিক কার্যালয়ের বিজ্ঞানী, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া বেসরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও এবং কৃষক প্রতিনিধিরাও কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় গম ও ভুট্টা গবেষণার বর্তমান অবস্থা, অর্জন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে কৃষকের কাছে গবেষণালব্ধ প্রযুক্তি ও উন্নত জাত দ্রুত পৌঁছে দেওয়া এবং উৎপাদন বৃদ্ধিতে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)