যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘কোথাও সার গুদামজাত করা হলেই শাস্তিমূলক ব্যবস্থা’

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০২:০০ এ এম
‘কোথাও সার গুদামজাত করা হলেই শাস্তিমূলক ব্যবস্থা’

গুদামজাত করা হলে বা সার নিয়ে কোনো অনিয়ম হলে ভ্রাম্যমাণ আদালতে শাস্তির পাশাপাশি নিয়মিত মামলা, ডিলারশিপ বাতিলসহ সকল প্রকার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে চৌগাছার সার ডিলারদের সাথে মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন।
উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ১৬জন বিসিআইসি এবং ২২জন বিএডিসি সার ডিলার অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনিব, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি ইউনূস আলী দফাদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, মো. আব্দুল্লাহ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম হুসাইন প্রমুখ।

সভায় সাম্প্রতিক সময়ের সার সংকটের বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম সভায় সার ডিলার ও কৃষি কর্মকর্তাদের সার সংক্রান্ত আইনকানুন কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, বিগত তিনদিনের মতো প্রতিদিন প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, প্রত্যেক ডিলারের গুদাম তল্লাশ করা হবে।

এ সময় তিনি কৃষি কর্মকর্তাদের পাশাপাশি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদককে নিয়মিত বিভিন্ন ইউনিয়নের সার ডিলার পয়েন্ট পরিদর্শন করারও নির্দেশনা দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)