যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ১২:০০ পিএম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ বুধবার (২৬ আগস্ট) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে বেনাপোল কাস্টমস ও স্থলবন্দরের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

আজ হিজরি ১৪৪৮ সনের ১২ রবিউল আউয়াল। দিনটি হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস হিসেবে মুসলিম বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, সরকারি ছুটি উপলক্ষে বুধবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চালু হবে।

বন্দর-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৪৫০টি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। এসব পণ্যের বড় একটি অংশ দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের কাঁচামাল। আমদানি কার্যক্রম থেকে বেনাপোল বন্দর দিয়ে সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ডিডি) রুহুল আমিন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমদানি করা পণ্যবাহী ভারতীয় খালি ট্রাকগুলো ভারতে ফিরে যেতে পারবে। বৃহস্পতিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চালু হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)