স্টাফ রিপোর্টার
, যশোর
কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন দৈনিক লোকসমাজ পত্রিকার রূপদিয়া সংবাদদাতা আলমগীর কবিরকে দেখতে যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ (বুধবার) তিনি হাসপাতালে গিয়ে সাংবাদিক আলমগীর কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন সাংবাদিক আলমগীর কবির। দু’দিন আগে হৃদ্রোগে আক্রান্ত হলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে তাকে যশোর থেকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। পরে কর্তৃপক্ষ তাকে সুপার স্পেশালাইজড হসপিটালের আইসিইউতে স্থানান্তর করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আলমগীর কবিরের হৃদ্যন্ত্রসংক্রান্ত অবস্থার উন্নতি হলে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগে স্থানান্তর করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।