যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০১:২৩ পিএম
যশোরে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যশোরে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মডেল মসজিদের খতিব মুফতি মো. মহিউদ্দিন, মাস্টার ট্রেইনার আশরাফ আলী, ফিল্ড সুপারভাইজার মাসুম বিল্লাহ, জেলা ফতোয়া বোর্ডের সেক্রেটারি ও রেল স্টেশন মাদ্রাসার প্রধান মুফতি আবদুর রহমান এজাজীসহ জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, ভালোবাসা ও মানবতার এক অনন্য ও মহান আদর্শ। তার অনুপম জীবন দর্শন ও সুন্নাহ অনুসরণ করেই সমাজে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

বক্তারা মহানবীর (সা.) শিক্ষাকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ধারণ করে এক সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণময় সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)