যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ১২:১৫ পিএম
আপডেট : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০২:৫২ পিএম
ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী সেনাসদস্য সোহেল কাজী ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নিহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল কাজীর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। তিনি চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোহেল কাজী স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে মোটরসাইকেলে করে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ভুটিয়ারগাতী গ্যাস ডিপো এলাকায় পৌঁছে পার্শ্ববর্তী সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গেলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে তুলির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।

নিহত তুলির মা নুরজাহান বেগম বলেন, তার মেয়ে ও জামাই তাদের বাড়িতে বেড়াতে আসছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যু হয়। পরে আহত জামাইকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে যশোর সিএমএইচে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তুলির মৃত্যু হয়। আহত সোহেল কাজীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান জানান, দুর্ঘটনায় আহত সেনাসদস্য সোহেল কাজীকে যশোর সিএমএইচে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)