যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী গুরুতর

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ১২:১৫ পিএম
ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী গুরুতর

ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সোহেল কাজীর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রামে অবস্থিত বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোহেল কাজী স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে মোটরসাইকেলে করে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে ভুটিয়ারগাতী গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে পার্শ্ববর্তী সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলি মারা যান। এ সময় গুরুতর আহত হন তার স্বামী সোহেল কাজী।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, নড়াইল থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী। ভুটিয়ারগাতী গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তুলির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)