দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে বোর্ড কর্তৃক মনোনীত এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের অফিসকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং মো. সাদিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, দেবহাটা উপজেলা যুবদলের সদস্যসচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা মহিলা দলের সভানেত্রী বিউটি পারভীন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও গোলাম রসুল খোকন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বোর্ড কর্তৃক মনোনীত এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সচিব ও প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি আব্দুল রকিব মোল্লা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।