স্টাফ রিপোর্টার
, যশোর
মুসলিম একাডেমি যশোরের ৮০ বছর পূর্তিতে রি-ইউনিয়ন উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষার্থী অধ্যাপক মসিউল আযমের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন জাকির হোসেন ফারুক, ফারুক হোসেন মৃধা, লাবু জোয়ার্দার, মীর মঈন হোসেন মুসা, খন্দকার সেলিম রেজা নয়ন, সাঈদ আহমেদ ইউনুস, মিনহাজ, গাইসুল আজম, জাহিদ হোসেন টগর, আশিক মাহমুদ ইয়াসিন, জোবায়ের হোসেন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে জাহিদ হোসেন টগরকে আহ্বায়ক ও আশিক মাহমুদ ইয়াসিনকে সদস্যসচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট রি-ইউনিয়নের কমিটি গঠন করা হয়।