কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুল খালেকের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, নাইম হোসেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অজিত বসু, সাবেক প্রধান শিক্ষক লেওকত আলি, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, শিক্ষক আতিয়ার রহমান ও আব্দুল লতিফ।
সভার শুরুতে নতুন সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।