লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
দুই মোটরসাইকেলের সংঘর্ষে নড়াইলে মুক্তারানী বিশ্বাস (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা বিশ্বাস সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের গণেশ সরকারের স্ত্রী।
তিনি শ্রমিক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে মুশুড়িয়া গ্রামে রঙের কাজ করার উদ্দেশ্যে এক সহকর্মীর মোটরসাইকেলের পেছনে চড়ে বাড়ি থেকে বের হন মুক্তা। পথে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুক্তা ছিটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।