যশোর, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ১১:০৯ এ এম
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ১১:১৪ এ এম
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত, আহত ২

যশোরের নতুনহাট বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর সদর উপজেলার মঙ্গলগাতি গ্রামের শামীম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮), যশোর শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে জয় (১৮) এবং একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর আলী (১৭)।

আহতরা হলেন—যশোর শহরের বেজপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে রোহান (১৯) এবং যশোর সদর উপজেলার মঙ্গলগাতি গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন তরুণ পৃথক দুটি মোটরসাইকেলে করে যাতায়াত করছিলেন। পথিমধ্যে নতুনহাট বাজার এলাকায় পৌঁছালে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও দুজন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আইনি প্রক্রিয়া শেষে নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)