যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় আশার কর্মসূচি অবহিতকরণ সভা

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৮:৫১ পিএম
খুলনায় আশার কর্মসূচি অবহিতকরণ সভা

ক্ষুদ্রঋণ সংস্থা ‘আশা’র সার্বিক কর্মসূচি অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার ডিভিশনাল ম্যানেজার আব্দুল্লাহ আল-হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহা. হোসেনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

সভায় জানানো হয়, বর্তমানে সারাদেশে প্রায় ৭০ লাখ পরিবার আশা’র সুফল ভোগ করছে। সংস্থার আর্থিক সেবার মধ্যে রয়েছে ক্ষুদ্রঋণ, এমএসএমই ঋণ, কৃষি ঋণ, সঞ্চয় ও রেমিট্যান্স।

এছাড়াও প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা, উচ্চ শিক্ষা বৃত্তি, ফিজিওথেরাপি সেবা, দুর্যোগকালীন ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, স্যানিটেশন কার্যক্রম এবং আশা-বিশ্ববিদ্যালয় ও আশা-ম্যাটসের গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদান করা হচ্ছে।

সভায় জানানো হয়, খুলনা জেলায় এক লাখ ২২৯ জনকে ৬৩০.৫১ কোটি টাকা ঋণ বিতরণ এবং আগামী বছর এক লাখ ১৩ হাজার জনকে ৬৪৯ দশমিক ৬৪ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)