যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রূপসায় সৈনিকদল নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১০:১৬ পিএম
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১০:৩৫ পিএম
রূপসায় সৈনিকদল নেতাকে তুলে নিয়ে কুপিয়ে জখম

খুলনার রূপসা উপজেলায় জেলা মুক্তিযোদ্ধা সৈনিকদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামকে তুলে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রাজাপুর ভ্রাতৃমঞ্চের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়। পরে পপুলার জুটমিলের সামনে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।

খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

আহত রবিউল ইসলাম রূপসা উপজেলার রাজাপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কয়েকটি মোটরসাইকেলে আসা একদল সন্ত্রাসী রাজাপুর এলাকা থেকে রবিউলকে জোরপূর্বক তুলে নিয়ে পপুলার জুটমিলের সামনে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)