যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৮:৩৫ এ এম
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার দাবি, ইরানের এমন ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো সক্ষমতা ইরানের নেই বলে মন্তব্য করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবন থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক ও ভূমিকা নিয়ে তাকে প্রশ্ন করা হয়।

জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা তাদের নেই, তবে ইউরোপে পৌঁছাতে পারে।’

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা না গেলে ইরান ইসরায়েলসহ ওই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে পারে বলেও দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে। আর তাতে পারমাণবিক মহাবিপর্যয় ঘটবে।’

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যনীতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নেই। তবে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন।

তিনি বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’

ইরানের নেতাদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তাদের সঙ্গে তার পরিচয় রয়েছে। তার মতে, ইরানের নেতারা ‘পাগল’। এ কারণেই ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা অর্জন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখা প্রয়োজন। দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তিশালী হয়ে ওঠা পর্যন্ত ওয়াশিংটনের সহায়তা দরকার বলে মনে করেন তিনি।

এদিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে সমঝোতার প্রচেষ্টা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এ বক্তব্য এল।

উল্লেখ্য, ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী রাষ্ট্র।

—আলজাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)