যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রৌপ্য জয়

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৮:৩৮ এ এম
জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রৌপ্য জয়

নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন। ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটের দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্পে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।

প্রতিযোগিতার ফাইনালে পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন স্বপ্না। এই দূরত্ব অতিক্রম করে তিনি নিজের পাশাপাশি বাংলাদেশের জাতীয় রেকর্ডও গড়েছেন।

এর আগে প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২.৮৯ মিটার লাফান স্বপ্না। তার দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হিসেবে গণ্য হয়। মাত্র ০.০২ মিটারের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া হয় তার।

এই ইভেন্টে ভারতের সাধনা রবি ষষ্ঠ ও শেষ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক জেতেন। ১২.৯৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক পান শ্রীলঙ্কার এল এস ডব্লিউ আরাচ্চি।

এর আগে প্রতিযোগিতার প্রথম দিন নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। ফাইনালে তিনি ১২.২৪ সেকেন্ড সময় নেন। একই ইভেন্টে বাংলাদেশের আরেক অ্যাথলেট রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হন।

১০০ মিটার স্প্রিন্টে ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন স্বাগতিক ভারতের অ্যাথলেট মিরিথিকা টি। ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক পান শ্রীলঙ্কার কে রিসানসা হিরুপামা।

বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট আজ শেষ হওয়ার কথা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)