যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় নতুন কুঁড়ির জেলা চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৩:২০ পিএম
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৬:১৫ পিএম
কয়রায় নতুন কুঁড়ির জেলা চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা

জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে কয়রার মুখ উজ্জ্বল করেছে 'নতুন কুঁড়ি ২০২৬'-এর চ্যাম্পিয়ন খেলোয়াড়রা।

তাদের এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা, সম্মাননা স্মারক ও নতুন জার্সি উপহার দেওয়া হয়েছে। উৎসাহ-উদ্দীপনাময় এই অনুষ্ঠানে খেলোয়াড়দের ভবিষ্যৎ সাফল্যের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে এই সংবর্ধনা ও জার্সি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলটির মনোনয়নপ্রত্যাশী মো. নুরুল আমিন বাবুলের পক্ষ থেকে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও নতুন জার্সি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কয়রার কৃতী সন্তান মো. আরাফাত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি দলের পরিচালক ও কোচ এস এম শফিকুল ইসলাম এবং স্থানীয় কৃতী ফুটবলার দিদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মেধা ও মনন বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম হাতিয়ার। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে তারা জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনতে পারবে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কয়রার এই খেলোয়াড়রা উপজেলার সুনাম বৃদ্ধি করেছে। ভবিষ্যতেও তাদের ক্রীড়াসামগ্রী বিতরণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

সংবর্ধনা ও নতুন জার্সি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা জানায়, এই সম্মাননা তাদের আগামী দিনের প্রতিযোগিতায় আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)