যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহ আইনজীবী সমিতির সভাপতি মশিউর, সম্পাদক শফিউল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০২:৫৬ পিএম
ঝিনাইদহ আইনজীবী সমিতির সভাপতি মশিউর, সম্পাদক শফিউল

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে এস এম মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলমসহ সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল আলম। ফলাফল ঘোষণার পর সমিতি প্রাঙ্গণে নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকর্মী আইনজীবীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নির্ধারিত পদগুলোর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি পদে কাজী একরামুল হক আলম, সহসাধারণ সম্পাদক পদে মো. ইসরাত হোসেন খোকন, হিসাব নিরীক্ষক পদে মো. মোর্শেদ ইমাম বাবু, সাহিত্য, সংস্কৃতি, গ্রন্থাগার ও প্রযুক্তি সম্পাদক পদে শেখ মো. শফিউল আলম লুলু, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে মো. পান্না বিশ্বাস এবং ধর্মীয় ও বিজ্ঞান সম্পাদক পদে মো. মোজাম্মেল হক।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. দবির হোসেন, মো. রাশিদুল হাসান জাহাঙ্গীর, মো. শামসুজ্জামান লাকি, মো. আকিদুল ইসলাম, মো. মাসুদুর রহমান-২, বিনা খাতুন, মো. জাহিদুর রহমান, মো. মহিদুল ইসলাম এবং মো. রফিকুজ্জামান মল্লিক মাখন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)