স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে চলমান তীব্র দাবদাহে সাধারণ মানুষের কষ্ট লাঘবে পথচারী ও যানবাহনের চালকদের মাঝে ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের জজকোর্ট মোড় এলাকায় এই উদ্যোগ নেয় ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা, যশোর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংগঠনের উপদেষ্টা মনিরুজ্জামান মুনির, আনোয়ার হোসেন মধু, কামরুল হাসান রিপন, সভাপতি ফরহাদ শেখ, সহ-সভাপতি রিফাজুল ইসলাম ও সাজু আহম্মেদ এবং যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম টিটো।