পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
শনিবার প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান।
ক্লাবের সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম ও আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য আহমেদ আলী, ফারুক হোসেন, নুরুল আমিন পলাশ, আওছাফুর রহমান এবং জিনারুল ইসলাম।
বক্তৃতাকালে প্রকাশ ঘোষ বিধান সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও জনকল্যাণে কাজ করার জন্য ক্লাবের সদস্যদের প্রতি আহ্বান জানান।