যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সড়কের পাশে বৃক্ষরোপণ ‘আলোকিত ধোপাদী’র

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৮:১৪ পিএম
আপডেট : শনিবার, ৬ জুন,২০২৬, ০৮:৪৪ পিএম
সড়কের পাশে বৃক্ষরোপণ ‘আলোকিত ধোপাদী’র

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে সড়কের পাশে ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ-বনজ বৃক্ষরোপণ করেছে ‘আলোকিত ধোপাদী’ নামে একটি সংগঠন।

শনিবার দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধশত বৃক্ষরোপণ করেন সংগঠনের সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. আশিকুর রহমান, সোহাগ শেখ, ইসরাফিল হোসেন, রায়হানুল রাহাদ, আকিবুর আকিব সজল, সৌমেন প্রমুখ।
 
মো. আশিকুর রহমান বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধোপাদী গ্রামের বিভিন্ন রাস্তার পাশে, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদরাসার মাঠে ফলদ-বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে।

এই কর্মসূচি সফল করতে অর্ধশত গাছ দিয়ে সহায়তা করেছে ‘স্বপ্ন বুনন’ ও ‘আকিব ডেন্টাল’ নামে দুটি প্রতিষ্ঠান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)