যশোর, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় মসজিদে নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

খুলনা অফিস

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ১১:৩৭ এ এম
খুলনায় মসজিদে নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

খুলনায় এবার মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং মুসল্লি আলম মন্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মন্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী আকস্মিকভাবে ভেতরে প্রবেশ করে। তারা মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে। এ সময় তার পাশে থাকা অপর মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীদের ছোঁড়া গুলি লোকমান হাকিমের মাথায় লাগায় তিনি গুরুতর আহত হন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

অপরদিকে, আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতে গুলি লেগেছে। ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।" হামলার মূল কারণ ও এর সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে বলেও জানান এই কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)