যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৪:০৪ পিএম
লোহাগড়ায় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় শিক্ষার গুণগত মান ও পরিবেশের সার্বিক উন্নয়নে উপজেলা পর্যায়ে এক শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই শিক্ষা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন লোহাগড়া এমএ হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, লাহুড়িয়া সিদ্দিকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ ফজলুল করিম, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন এবং বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দকে আরও বেশি আন্তরিক হতে হবে। একটি সমাজ ও একটি দেশকে আলোকিত করার ক্ষেত্রে শিক্ষকদের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। শিক্ষক সমাজই পারে শিক্ষার সুন্দর পরিবেশ এবং মান উন্নত করতে। তাই মেধাভিত্তিক জাতি গঠনে ও শিক্ষার প্রসারে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।

শিক্ষা সমাবেশে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)