যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে সহকর্মীর হাতে হোটেল কর্মচারী জখম

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৫:৩৬ পিএম
যশোরে সহকর্মীর হাতে হোটেল কর্মচারী জখম

যশোরে তুচ্ছ ঘটনার জেরে সহকর্মীর হাতে জখম হয়েছেন একজন হোটেল কর্মচারী।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে শহরের আর এন রোডের আলামিন বস্ত্রালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত যুবকের নাম শামীম (৩০)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী মাঝিবাড়ির হানিফের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের এম এম আলী রোডে নূর হোটেলে কর্মরত ও শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আর এন রোডে আলামিন বস্ত্রালয়ের সামনে শামীমের সাথে একই হোটেলে কর্মরত আপন (২৫) নামে অপর এক কর্মচারীর কথা-কাটাকাটি হয়। আপন যশোর রাজারহাট এলাকায় বাসিন্দা। একপর্যায়ে আপন ক্ষিপ্ত হয়ে শামীমকে মারধর ও কুপিয়ে জখম করেন। এতে শামীম মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হন।

পরে স্থানীয় লোকজন ও হোটেলের সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার ইমাম হোসেন জানান, শামীমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত আপন পলাতক রয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)