যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৮:৩৮ পিএম
সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত 'মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)' বিষয়ক তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা  বৃহস্পতিবার (২৫ জুন) শেষ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

পিআইবি-এর প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাইদুর রহমান, জুলহাস কবীরসহ স্থানীয় সংবাদকর্মীরা।

সাতক্ষীরা প্রেসক্লাব ও জেলার বিভিন্ন উপজেলার ৭০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ নেন। তিনদিনব্যাপী এই আয়োজনে সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশলের ওপর বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)