যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় সংঘবদ্ধ পিটুনিতে এক ব্যক্তি নিহত

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ১০:৫৯ এ এম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০২:১৮ এ এম
পাইকগাছায় সংঘবদ্ধ পিটুনিতে এক ব্যক্তি নিহত

খুলনার পাইকগাছায় মাদক ব্যবসা, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসান ওরফে কিং (৩৫) নামে এক ব্যক্তি সংঘবদ্ধ পিটুনিতে নিহত হয়েছেন।

শনিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গরুর হাট এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে। পরে রাতে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাসান ওরফে কিং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন। তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। শনিবার বিকেলে উত্তেজিত জনতা তাকে ধরে ধোলাই দেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নয়ন কুমার সরকার বলেন, রাত ৯টা ২০ মিনিটে হাসান নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, নিহতের মাথা ও হাতে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া তার পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)