নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে আঁশফল পাড়তে গিয়ে আশিষ মণ্ডল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বাড়ির পাশে একটি আঁশফল গাছ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিষ কল্যাণপুর গ্রামের আনন্দ মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তিনি স্ত্রী ও আট মাস বয়সী একটি পুত্রসন্তান রেখে গেছেন।
নিহতের প্রতিবেশী মদন কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুরে আশিষ নিজেদের গাছের আঁশফল পাড়তে উপরে ওঠেন। এ সময় আকস্মিকভাবে গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।