যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহ জেলা বিএনপি নেতা ইসরাইল হোসেনের ইন্তেকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৫:১৪ পিএম
ঝিনাইদহ জেলা বিএনপি নেতা ইসরাইল হোসেনের ইন্তেকাল

Subornovumi ইসরাইল হোসেন জীবন (ফাইল ছবি) ছবি:

ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি রাজনৈতিক কাজে ঢাকায় অবস্থান করছিলেন। সোমবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টার দিকে তিনি মারা যান।

ইসরাইল হোসেন কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামের মৃত ইব্রাহিম মণ্ডলের বড় ছেলে। তারা চার ভাই ও দুই বোন। এর মধ্যে মিজানুর রহমান নামে এক ভাই দশ বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান। ব্যক্তিগত জীবনে ইসরাইল হোসেন অবিবাহিত ছিলেন।

নব্বইয়ের দশকে তিনি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ছাত্রজীবনে ছাত্রদলের সঙ্গে যুক্ত হন। পরে কালীগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের সাধারণ সম্পাদকসহ বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসারসহ রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে তার মরদেহ কালীগঞ্জে পৌঁছায়। জোহরের নামাজের পর কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-অমুক আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

একই দিন আছরের নামাজের পর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)