যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রিজভী অমিতের উপস্থিতিতে যশোরে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:০৩ পিএম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:১০ পিএম
রিজভী অমিতের উপস্থিতিতে যশোরে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া খাবার বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে যশোরে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে শহরের রেলস্টেশন এলাকার জামিয়া এজাজিয়া দারুল উলুম রেলস্টেশন মাদরাসায় জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
​

দোয়া মাহফিল পরিচালনা করেন মাদরাসার ওস্তাদ হাবিবুর রহমান।

মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ দলের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে মাদরাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)