যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুর ছাত্রদলের সভাপতি বিপ্লব সম্পাদক রমিক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৮:০৩ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৮:৪৩ পিএম
মেহেরপুর ছাত্রদলের সভাপতি বিপ্লব সম্পাদক রমিক

সাজেদুর রহমান বিপ্লবকে সভাপতি ও জারজীস ইউসুফ রমিককে সাধারণ সম্পাদক করে মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মাহির উদ্দিন নাহিদের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. লিজন আলী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. লিংকন হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. মাকছুদুল হক দায়িত্ব পেয়েছেন।

নবনিযুক্ত সভাপতি সাজেদুর রহমান বিপ্লব এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেেরপুর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গাংনী উপজেলা ছাত্রদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে তিনি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নিজের অবস্থান তৈরি করেছেন। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

এদিকে, মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)