যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াত যশোর জেলার ২০২৭–২০২৮ সেশনের কর্মপরিষদ গঠন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:০৮ পিএম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:৪২ পিএম
জামায়াত যশোর জেলার ২০২৭–২০২৮ সেশনের কর্মপরিষদ গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার (২০২৭–২০২৮ সেশনের জন্য) ২২ সদস্যবিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়েছে। জেলা শুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে নতুন এ পরিষদ গঠন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে যশোর জেলা জামায়াতের কার্যালয়ে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা শুরা সম্মেলনে এ কর্মপরিষদ ঘোষণা করা হয়।

নবগঠিত কর্মপরিষদে জেলা নায়েবে আমির মনোনীত হয়েছেন বেলাল হোসাইন ও অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী। জেলা সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ গোলাম কুদ্দুস। এ ছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম ও নূর-ই-আলী নূর মামুন।

কর্মপরিষদের অন্য সদস্যরা হলেন—অধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ, মাস্টার রেজাউল করিম, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, অধ্যাপক আবুল হাশিম রেজা, মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক মুনির আক্তার, আবু মাহদী, মাওলানা আবদুস সামাদ, আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক মোক্তার আলী এমপি, খন্দকার রশিদুজ্জামান রতন, অধ্যাপক নজরুল ইসলাম হান্নান ও মাওলানা গোলাম মোরশেদ।

শুরা সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করা হচ্ছে। হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি এসব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

নবগঠিত ২২ সদস্যের এ কর্মপরিষদ আগামী দুই বছর যশোর জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)