যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনার কিছু লাশ দরকার: রিজভী

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:৩৯ পিএম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:৫৮ পিএম
শেখ হাসিনার কিছু লাশ দরকার: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার কিছু লাশ দরকার। আন্দোলনকে বেগবান করার নামে সহিংসতা ও প্রাণহানির পথ বেছে নিয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ।

শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হলে) সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শক্তি পার্শ্ববর্তী দেশের মদদে দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছে। পাচারকৃত অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত নেতাকর্মীদের বাড়িঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের উদ্ধৃতি এসেছে এবং গ্রেপ্তারকৃত ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির ফোনেও এ সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। প্রশাসন ও পুলিশ বিভাগের ভেতরে এখনো তার দোসররা সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার গুম, খুন বা ক্রসফায়ারের পথে না হেঁটে স্থিতিশীলতা, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রামের স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন ‘পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ’। যিনি জীবনের শুরু থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত রাজনীতি করেছেন এবং অন্য কোনো পেশা বা ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করেননি। আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি যেমন সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তেমনি রাজনৈতিক নেতা হিসেবে নানা কর্মসূচিও বাস্তবায়ন করেছেন।

স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়তের আমির গোলাম রছুল এমপি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)