স্টাফ রিপোর্টার
, যশোর
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যশোর আগমনকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে যশোর নগর যুবদল।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।
নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবির সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল হাসান হ্যাটট্রিক, ইয়াসির আরাফাত, আনোয়ার পারভেজ, নাজমুস সাকিব জ্যোতি, শহিদুল ইসলাম টগর এবং শহিদুল ইসলাম মিলন।
বক্তারা বলেন, আগামী ২৭ এপ্রিল তারেক রহমানের যশোর সফরকে সফল করতে যুবদল রাজপথে ঐক্যবদ্ধ। প্রিয় নেতার আগমনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে আগামী দিনের আন্দোলন ও নেতার আগমনী বার্তাকে স্বাগত জানান।