যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মনোনয়ন পেলেন সাতক্ষীরার ‘পুত্রবধূ’ তুলি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১০:১৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০১:৩২ এ এম
মনোনয়ন পেলেন সাতক্ষীরার ‘পুত্রবধূ’ তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। এই তালিকায় সাতক্ষীরা জেলা থেকে আবেদন করা পাঁচ নারী নেত্রীর কেউ স্থান না পেলেও কলারোয়ার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি মনোনীত হয়েছেন।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তালিকায় স্থান পাওয়া সানজিদা ইয়াসমিন তুলি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামের পুত্রবধূ। তার স্বামী ব্যাংকার ইলিয়াস হোসেন।

তিনি জানান, তুলি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্যসচিব এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তার বাবা আক্তার হোসেন নাটোরের লালপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

তিনি আরো জানান, তিনি নিজেও ছাত্রাবস্থায় ছাত্রদলের রাজনীতি সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চন্দনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে পূবালী ব্যাংকের প্রধান শাখায় কর্মরত।

সানজিদা ইয়াসমিন তুলিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু বলেন, সাতক্ষীরা থেকে পাঁচ নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এবার সাতক্ষীরা, খুলনা বা বাগেরহাটের কাউকেই সরাসরি মনোনয়ন দেওয়া হয়নি। তবে দলের হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বিগত ১৭ বছর আমাদের জেলা অবহেলার শিকার হয়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখে ভবিষ্যতে স্থানীয় নেতৃত্বের প্রতি হাইকমান্ড নজর দেবেন বলে আশা করি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)