যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা বিএনপি মনোনীত নারী এমপি তালিকায়

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১০:১৩ পিএম
আপডেট : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১১:১৪ পিএম
আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা বিএনপি মনোনীত নারী এমপি তালিকায়

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুবর্ণা শিকদার (ঠাকুর) বিএনপির সংরক্ষিত মহিলা এমপি প্রার্থী মনোনীত হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলাচনা-সমালোচনা।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে সুবর্ণা ঠাকুরের নাম আছে।

সোমবার বিএনপি সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করে । ওই তালিকার ২০ নম্বরে রয়েছে সুবর্ণা শিকদারের (ঠাকুর) নাম।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য মনোনয়ন প্রাপ্ত সুবর্ণা সিকদার (ঠাকুর)-এর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি কেটে দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)