যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ১০:১৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০১:২৬ এ এম
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মতবিনিময় সভা

সোমবার সাতক্ষীরায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক-সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সভা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানানো হয়। একইসাথে ইরানে মার্কিন-ইসরাইলি হামলা, ফিলিস্তিনে গণহত্যা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধের আহ্বান জানান জোটের নেতারা।

জোটের সভাপতি নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, জেএসডির (জাতীয় সমাজতান্ত্রিক দল) সাবেক সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী এবং জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জব্বার।

উপস্থিত ছিলেন সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক প্রকাশচন্দ্র মন্ডল, বাসদ নেতা আবু তালেব মোল্লা, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সিদ্দিকুর রহমান, ঝাউডাঙ্গা কলেজের গভর্নিং বডির সভাপতি আমজাদ হোসেন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য সচিব মনসুর রহমান।

সভায় বক্তারা বিশ্বব্যাপী চলমান সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে জনস্বার্থ ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী নীতির কারণে ইরানে হামলা ও ফিলিস্তিনে গণহত্যা চলছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)