যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে কেক কাটার তিন ঘণ্টা পর যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৩:২১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৪:৩৫ পিএম
শ্যামনগরে কেক কাটার তিন ঘণ্টা পর যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নের পাখিমারা পিজিপি কেজি স্কুল মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও পরবর্তীতে পুলিশের ঝটিকা অভিযান হয়েছে। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাত্র তিন ঘণ্টার মধ্যেই পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে আয়োজিত এই কর্মসূচিতে পদ্মাপুকুর ইউনিয়ন যুবলীগ নেতা সাগর হোসেন টেনারের সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন সিপিপি টিম লিডার মহিবুল্লাহ, বিল্লাল হোসেন, সজীব হোসেন এবং নাহিদ হোসেনসহ প্রায় ২০ নেতা-কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কিছু সময় পরই পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে পাখিমারা গ্রাম থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সজীব হোসেন এবং একই গ্রামের মোজাহার গাজীর ছেলে বিল্লাল হোসেন।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেকুজ্জামান বলেন, ‘জন্মদিন পালনের কেক খেয়ে হজম করার আগেই তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পদ্মাপুকুর এলাকায় যেতে একটি নদী পার হতে হয়, ভৌগোলিক এই দুর্গমতার সুযোগ নিয়ে তারা সেখানে জড়ো হয়েছিল। অনুষ্ঠানের ছবি ও ভিডিও দেখে সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। আমাদের একাধিক টিম বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)