সুবর্ণভূমি ডেস্ক
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং আগামী আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। দেশের খাদ্য মজুত প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বর্তমানে ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, আগামী ৫ আগস্টের আগেই 'জুলাই জাদুঘর' উদ্বোধন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এই সরকার জুলাইয়ের সরকার। কাজেই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাইযোদ্ধাদের নিয়ে কোনো ধরনের কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।