মাগুরা প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় মাগুরা সমবায় মার্কেটে রয়েল ফ্যাশন নামের একটি শোরুমের উদ্বোধন করেছেন।
রোববার বিকেলে তিনি এ শোরুমের উদ্বোধন করেন।
এ সময় পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রয়েল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন ও মাগুরা রয়েল ফ্যাশনের স্বত্বাধিকারী স্বাধীন শিকদার উপস্থিত ছিলেন।
মাগুরার রয়েল ফ্যাশনের স্বত্বাধিকারী স্বাধীন শিকদার বলেন, এখানে পুরুষদের আধুনিক ও রুচি সম্মত পোশাক বিক্রয় করা হবে।