যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গরু বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০২:২৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০২:৪৯ পিএম
মহেশপুরে হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গরু বিতরণ

ঝিনাইদহের মহেশপুরে হতদরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে গরু বিতরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিএনএফের আর্থিক সহায়তায় এবং আরডিসির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি চিকিৎসক রেজাউল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান এবং গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

সহকারী শিক্ষক ওলিউল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সার্বিক সহযোগিতা করেন আরডিসির প্রোগ্রাম সুপারভাইজার মো. ওসমান গনি।

উল্লেখ্য, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং আরডিসির বাস্তবায়নে মহেশপুর উপজেলার ফতেপুর ও নাটিমা ইউনিয়নের ছয়টি পরিবারের মধ্যে বিনামূল্যে গরু বিতরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)