যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চোরাই মাল কেনাবেচা করতে ভাঙাড়ি ব্যবসায়ীদের নিষেধ করলেন ওসি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ১০:০০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ১১:০১ পিএম
চোরাই মাল কেনাবেচা করতে ভাঙাড়ি ব্যবসায়ীদের নিষেধ করলেন ওসি

যশোরে একের পর এক এসি ও বৈদ্যুতিক তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা রোধে ভাঙাড়ি ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানার সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় ওসি কবির হোসেন বলেন, সম্প্রতি এসির তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা বেড়েছে। চোর চক্র এসব মালামাল বিভিন্ন ভাঙাড়ির দোকানে বিক্রি করে। এ ধরনের অবৈধ কেনাবেচা থেকে ব্যবসায়ীরা সম্মিলিতভাবে বিরত থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।

তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, কেউ চোরাই তার বা সন্দেহজনক মালামাল বিক্রি করতে এলে সাথে সাথে পুলিশকে জানাতে হবে। এ বার্তা সব ভাঙাড়ি ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সমিতির নেতাদের অনুরোধ জানান তিনি। একই সাথে অপরাধ প্রতিরোধে ব্যবসায়ীদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান ওসি।

মতবিনিময় সভায় ভাঙরি ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীবসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)