যশোর, বাংলাদেশ || শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোবারকগঞ্জ সুগারমিলে ইন-হাউস প্রশিক্ষণ সম্পন্ন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৭:৫৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৮:১০ পিএম
মোবারকগঞ্জ সুগারমিলে ইন-হাউস প্রশিক্ষণ সম্পন্ন

মোবারকগঞ্জ চিনিকলে ২০২৬-২৭ অর্থবছরের চিনি উৎপাদন ত্বরান্বিতকরণ ও মিল রক্ষণাবেক্ষণবিষয়ক দুই দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

মিলের প্রশিক্ষণ ভবনে স্থায়ী শ্রমিক ও কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জোবায়ের।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) যন্ত্র প্রকৌশলী আনোয়ারুল ইসলাম আজাদ প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় কারখানার সার্বিক দক্ষতা বৃদ্ধি, চিনি উৎপাদন প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করা এবং যন্ত্রপাতির সঠিক ও পরিবেশবান্ধব রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে মোট ৪০ জন শ্রমিক-কর্মচারী অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন মিলের কারখানার মহাব্যবস্থাপক আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (ইক্ষু কৃষি) গৌতম কুমার মন্ডল, মহাব্যবস্থাপক (অর্থ) জাহিদুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম এবং যন্ত্র প্রকৌশলী (ডিসিএমই) আব্দুল আলীম।

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য টারবাইন অপারেটর মেহেদী হাসান (ফিরোজ), ওয়ার্কশপ টার্নার জাহিদুল ইসলাম (বাবুল প্রতাপ) ও মিল হাউজ খালাসি সাহাদ আলী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)