যশোর, বাংলাদেশ || শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা, দেড় লাখ চিংড়ি রেণু অবমুক্ত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৮:২৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৯:৫৮ পিএম
পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা, দেড় লাখ চিংড়ি রেণু অবমুক্ত

খুলনার পাইকগাছায় পুশবিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা আনুমানিক দেড় লাখ চিংড়ি রেণু জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট চার হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।

এ ছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা আনুমানিক এক লাখ ৫০ হাজার চিংড়ি রেণু জব্দ করা হয়।

পরে জব্দ করা রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়।

মৎস্যসম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)