যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিকেজি এলপিজির দাম বাড়লো ২১ টাকা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৮:২৬ পিএম
প্রতিকেজি এলপিজির দাম বাড়লো ২১ টাকা

চলতি অক্টোবরের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা দাম প্রতি কেজিতে ২১ টাকা বাড়িয়েছে সরকার। এতে ১২ কেজি সিলিন্ডারের দর ২৫২ টাকা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা থেকে এলপিজির নতুন মূল্য কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

চলমান অক্টোবরের জন্য ভ্যাটসহ বেসরকারি এলপিজির খুচরা দাম প্রতি কেজি ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। বিদায়ী সেপ্টেম্বরে যা ছিল ১৩২ টাকা ৮ পয়সা।

সেপ্টেম্বরের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে সৌদি আরামকোর কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) বাড়ার পরিপ্রেক্ষিতে অক্টোবরে এলপিজির দর বাড়ল।

চলতি অক্টোবরে প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টনে ৭১২ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে যা ছিল ৬৪৭ দশমিক ৭৫ ডলার। ৩৫:৬৫ অনুপাতের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।

চলমান অক্টোবরে ৫ দশমিক ৫ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ৮৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বরে তা ছিল ৭২৭ টাকা। আর ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দর ১ হাজার ৯১৩ টাকা করা হয়েছে। সেপ্টেম্বরে যা ছিল ১ হাজার ৬৫২ টাকা।

১৫ কেজি, ২০ কেজি ও ৪৫ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ২ হাজার ২৯৬ টাকা, ৩ হাজার ৬১ টাকা এবং ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বরে এসব সিলিন্ডারের দর ছিল যথাক্রমে ১ হাজার ৯৮২ টাকা, ২ হাজার ৬৪২ টাকা এবং ৫ হাজার ৯৪৫ টাকা।

মোটরযানে ব্যবহৃত অটোগ্যাসের মূল্যও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অক্টোবরে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। সেপ্টেম্বরের ৭৩ টাকা ৯ পয়সার তুলনায় যা ১১ টাকা ৫৩ পয়সা বেশি।

পাইপলাইনভিত্তিক ব্যবস্থায় সরবরাহ করা এলপিজির ভোক্তা পর্যায়ের দর তরল অবস্থায় প্রতি কেজি ১৪৯ টাকা ৩১ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি লিটার ৩৩ দশমিক ১৯ পয়সা বা প্রতি ঘনমিটার ৩৩১ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি জারি করা আদেশ অনুযায়ী ডিলার ও খুচরা পর্যায়ে রাষ্ট্রীয় মালিকানাধীন এলপিজির ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সায় অপরিবর্তিত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা।

এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সধারীদের সংশোধিত দামে পরিবেশকদের কাছে এলপিজি বিক্রি এবং সে অনুযায়ী মূসক চালান বা ডেলিভারি অর্ডার (ডিও) ইস্যু করার নির্দেশ দিয়েছে বিইআরসি।

দেশের বিভিন্ন এলাকায় এলপিজি সরবরাহে ঘাটতি এবং খুচরা পর্যায়ে দাম বাড়ার খবরের মধ্যে এই মূল্যবৃদ্ধি করা হলো। সেপ্টেম্বরে বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দর ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করলেও সরবরাহ সংকটের কারণে কিছু এলাকার ভোক্তারা এর চেয়ে উল্লেখযোগ্য বেশি মূল্যে এলপিজি কিনেছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)