যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বোরো ধানে পেনিকেল ব্লাইট রোগ, হতাশায় কৃষক নড়াইল প্রতিনিধি

বোরো ধানে পেনিকেল ব্লাইট রোগ, হতাশায় কৃষক

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০৭:৪৯ পিএম
বোরো ধানে পেনিকেল ব্লাইট রোগ, হতাশায় কৃষক

কালিয়া উপজেলায় বোরো ধানের শীষে পেনিকেল ব্লাইট নামক রোগের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ব্লকের প্রায় ১৫ হেক্টর (প্রায় ৪৮ একর) বোরোধানে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।

বর্তমান পরিস্থিতিতে দ্রুত রোগ নিয়ন্ত্রণ ও কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকেরা।

স্থানীয় কৃষকরা জানান, কিছুদিন আগেই ঝড়ের কারণে ব্লাস্ট রোগে (বিএলবি) ধানের ক্ষতির ধাক্কা সামলাতে না সামলাতে এবার নতুন করে পেনিকেল ব্লাইট রোগে আক্রান্ত হচ্ছে বোরো ধান। উপজেলার ছোট কালিয়া, বড় কালিয়া, বাগডাঙ্গা ও সালামাবাদ বিলসহ একাধিক এলাকায় এ রোগে বোরো ধান আক্রান্ত হচ্ছে। কৃষকদের দাবি, আক্রান্ত ধানক্ষেতে সঠিক পরামর্শ ও দ্রুত প্রতিকার না পাওয়ায় তারা বাধ্য হয়ে স্থানীয় কীটনাশক দোকানিদের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করছেন। তবে, এতে কাঙ্ক্ষিত ফল মিলছে না বলে অভিযোগ।

উপজেলার পাটনা গ্রামের কৃষক সুব্রত ভৌমিক, সালবরাত গ্রামের সমীর বিশ্বাস ও উত্তম বিশ্বাস, টোনা গ্রামের মশিয়ার রহমান, রামনগর গ্রামের সুভাষ এবং চাঁদপুর গ্রামের কৃষাণী কাজল খান অভিযোগ করে বলেন, মাঠে কৃষি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি না থাকায় তারা চরম সংকটে পড়েছেন এবং সঠিক দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছেন।

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পেনিকেল ব্লাইট রোগে আক্রান্তের বিষয়টি আমার জানা নেই। উপসহকারী কৃষি কর্মকর্তারা এ বিষয়ে এখনো আমাকে অবহিত করেননি।

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, কালিয়া উপজেলায় এ পর্যন্ত প্রায় ১০ হেক্টর জমির ফসল পেনিকেল ব্লাইট রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮ হেক্টর জমিতে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)